সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
অবৈধভাবে সরকারি চাল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে সরকারি চাল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে সরকারি চাল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ রাসেল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরীর “মেসার্স জামান এন্ড সন্স” নামক চালের গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তিনি নন্দনপুর বিসিক শিল্প নগরীর “মেসার্স জামান এন্ড সন্স” নামক চালের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স জামান এন্ড সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সরকারি ডিওর চাল ক্রয়ের যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি ও তারা ফুডগ্রেন লাইসেন্সবিহীন মজুদ রাখেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যসহ সদর থানার পুলিশ উপস্থিত ছিলেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com