সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
আখাউড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আখাউড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৮ বোতল স্কফ সিরাপ ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ  মোঃ ইদন আলী-(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা। গত বুধবার রাতে আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে একটি অটোরিকসাও আটক করে বিজিবির সদস্যরা। এ ঘটনায় আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায় ইদন আলীকে আটক করা হয়। এ সময় একটি অটোরিকসাও জব্দ করা হয়।
এছাড়াও উপজেলার ছোটকুড়িপাইকা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল স্কফ সিরাপ ও রাজাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৮ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এ বিষয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com