সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানযট নিরসনে ৭দিন ব্যাপী “বিশেষ ট্রাফিক সপ্তাহ” কর্মসূচীর উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানযট নিরসনে ৭দিন ব্যাপী “বিশেষ ট্রাফিক সপ্তাহ” কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার যানযট নিরসন, জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে ৭ দিন ব্যাপী “বিশেষ ট্রাফিক সপ্তাহ” কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কাউতলী মোড়ে বিশেষ ট্রাফিক  সপ্তাহের শুভ উদ্বোধন করেন। সপ্তাহব্যাপী বিশেষ ট্রাফিক সপ্তাহ শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর।  
“পরিচ্ছন্ন ও যানযটমুক্ত শহর গড়ে তুলি, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে “বিশেষ ট্রাফিক সপ্তাহ” কর্মসূচীর শুভ উদ্বোধন করেন পুুুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মীর গোলাম ফারুক, সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম সহ যানবাহন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং অটো-রিক্সা চালকগন।
এসময় পৌর এলাকার যানযট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বাঁশি, ছাতা ও হলুদ রঙের অ্যাপ্রোন বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিগন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com