সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
মহাসড়ককে ফোরলেনে উন্নীতকরণ প্রকল্প: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ

মহাসড়ককে ফোরলেনে উন্নীতকরণ প্রকল্প: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-সরাইল-ধরখার-আখাউড়া-স্থলবন্দর মহাসড়ককে ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ক্ষতিগ্রস্থ ৫ জনের মধ্যে দুই কোটি বত্রিশ লাখ সতের হাজার একাশি টাকার চেক বিতরণ করেন।
এদের মধ্যে ক্ষতিগ্রস্থ আফরোজা খানম পান্নাকে ১ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৮১৫ টাকা, সাহেদ চৌধুরী ও নিলুফা খানমকে ৫২ লাখ ৮২ হাজার ৪৭৭ টাকা, সুমন খানকে ১১ লাখ,৮ হাজার ৯৯৮ টাকা, সুমন খানকে ১২ লাখ ৬০ লাখ ২২৫ টাকা ও মোঃ জামাল খাঁনকে ৩১ লাখ ৫০ হাজার ৫৬৪ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com