সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
আখাউড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও

আখাউড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি জায়গা দখল করে খালের ওপর পাকা স্থাপনা নির্মাণে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নূরে – এ- আলম।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে আখাউড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে খালের ওপর নির্মানাধীন পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় নির্মাণ সামগ্রীও জব্দ করা হয়।
উপজেলার দক্ষিণ ইউনিয়নের তহসিলদার সামছু-উদ-দোহা জানান, শুক্রবার সকালে বড় কুড়িপাইকা গ্রামের  আবুল বাশার সিকদার নামে এক ব্যক্তি লোকজন নিয়ে উপজেলা পরিষদের সামনে কালন্দি খালের সরকারি ১ নং খাস খতিয়ানের  ১৩০/৪, ১৪২৩ ও ১৩৩০ দাগের প্রায় দেড় শতক জায়গা অবৈধভাবে দখল করে। পরে দখলকৃত সরকারি জায়গায়  পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। 
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নূরে – এ – আলম ঘটনাস্থলে ছুটে আসেন প্রথমে নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরে সব নির্মাণ সামগ্রি জব্দ  নিয়ে যান। 
এ ব্যাপারে আবুল বাশার জানান, সরকারি খাল দখলের কোনো প্রশ্নই আসে না। খাল পাড়ের দেড় শতক জায়গা আমি ক্রয় সূত্রে মালিক। খারিজও আমার নামে হয়েছে। উপজেলা প্রশাসন আমাকে বলেছেন সার্ভেয়ার ও আমীন দিয়ে মাপ ঝোক করার পর আমার জায়গা আমাকে বুঝিয়ে দেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূরে – এ – আলম বলেন, সকালে উপজেলা পরিষদের সামনে সরকারি খালের ওপর তারা স্থাপনা নির্মাণ শুরু করে। জানতে পেরে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে কাজটি বন্ধ করে দিয়েছি। এসময় তারা জায়গাটি নিজেদের বলে দাবি করলে আমি তাদের বলেছি এসিল্যান্ড দেখবে এখানে সরকারি কোনো স্বার্থ আছে কিনা। তবে দৃশ্যত দেখে মনে হয় এটি সরকারি খালের জায়গা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com