সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
বিতর্কিত ৫৪ ধারা বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী অধিকার পরিষদের মানববন্ধন

বিতর্কিত ৫৪ ধারা বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী অধিকার পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
বিতর্কিত ৫৪ ধারা বাতিল এবং ৫৪ ধারায় আটক ৩৩৮ প্রবাসীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় “ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ” এর যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাহবুব, সহ সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ, দপ্তর সম্পাদক সাহিল আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাছুম আহমেদ, ছাত্রনেতা মাহমুদুল হাসান, মাসাউদুর রহমান, যুবনেতা শরিফুল ইসলাম, এইচ এম হিজবুল্লাহ, মোঃ আকাশ, আমির হোসেন ও সোহেল রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা। ঋন করে, সুদে ধার-দেনা নিয়ে বিদেশে গিয়ে তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করেন। প্রবাসীরা পরিবার ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখেন। কিন্তু প্রবাসীদের সাথে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিক আচরণ করছেন না। তাঁরা বলেন, নিজ খরচে তাঁরা প্রবাসে গিয়ে কঠিন জীবন যাপন করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। অথচ বিভিন্ন কারণে বিভিন্ন দেশ থেকে ফেরত ৩৩৮জন বাংলাদেশী প্রবাসীকে ৫৪ ধারায় আটক করেছে সরকার। তারা ৫৪ধারা বাতিলসহ প্রবাসীদের দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com