সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

নাসিরনগরে ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় ছাত্রীর পিতা মোঃ শাহজাহান মিয়া বাদী হয়ে প্রতিবেশী ধর্ষক কালা মিয়ার ছেলে মেরাজ মিয়া (১৫) কে আসামী করে নাসিরনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকাল অনুমান ৩ ঘটিকায় সময় ওই ছাত্রী বাড়ীর পার্শে খেলা করছিল। এ সময় প্রতিবেশী কালা মিয়ার ছেলে মেরাজ মিয়া (১৫),ওই ছাত্রীকে ডেকে তার বসত ঘরে একটি খালি কক্ষে নিয়ে পড়নের প্যান্ট খুলে মুখে চাপ দিয়ে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে গেলে এ সময় ধর্ষক মেরাজ মিয়া দৌড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ছাত্রী মারাত্বক অসূস্থ হয়ে পড়ে। পরে নাসিরনগর স্বাস্থ্যকমপ্লেক্সে এনে চিকিৎসা করানো হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই ছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মোঃ আরিফ জানান ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আদালতের মাধ্যমে ২২ ধারা জবানবন্দি সম্পন্ন করা হয়েছে।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com