সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নিখোঁজের ১৪ দিন পরও সন্ধান মিলেনি মুফতি মিজানুর রহমানের।। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে পরিবারের সংবাদ সম্মেলন

নিখোঁজের ১৪ দিন পরও সন্ধান মিলেনি মুফতি মিজানুর রহমানের।। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
চট্টগ্রামের হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে  নিখেঁাজ হওয়ার ১৪ দিন পরেও সন্ধ্যান মেলেনি ব্রাহ্মণবাড়িয়ার মুফতী মাওলানা মিজানুর রহমান কাসেমীর। নিখেঁাজ  মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে।

এদিকে তার সন্ধান পেতে গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিখেঁাজের পরিবার।
সংবাদ সম্মেলনে মুফতী মিজানুর রহমানের ভায়রা ভাই এস.এস.এম সায়েম ওরফে সোহেল লিখিত বক্তব্যে বলেন, মুফতি মিজানুর রহমান ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে মুফতী এবং চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে মোফাচ্ছের কোর্স সম্পন্ন করেছেন। তিনি হাটহাজারী চারিয়া কালা বাদশা জামে মসজিদের খতিব ছিলেন।
গত ১ সেপ্টেম্বর  দুপুর আড়াইটার সময় তিনি  স্ত্রীকে মোবাইল ফোনে জানান, তিনি বাড়িতে আসছেন। এরপর পৌনে ৫ টার দিকে শওকত নামে এক বন্ধুকে মিজানুর রহমান ফোন করে জানান তাকে ৪ জন অপরিচিত লোক আটক করে অবান্তর কথাবার্তা বলছে। বিষয়টি শওকত মিজানুর রহমানের স্ত্রীকে জানান। পরে মিজানুর রহমানের স্ত্রী স্বামীকে ফোন করে ফোনটি বন্ধ পান।
এ ঘটনায় পরদিন হাটহাজারী থানায় মিজানুর রহমানের আরেক বন্ধু মোঃ নাছির উদ্দিন একটি সাধারন ডায়েরী করেন। থানা পুলিশ তার মোবাইল ট্র্যাকিং করে দেখতে পান সিলেটের জকিগঞ্জের রতনগঞ্জ বাজার এলাকায় তার অবস্থান। পরে সেখানকার থানা পুলিশ সম্ভাব্য কয়েকটি স্পটে তল্লাশী করে তার সন্ধান পায়নি। 
পরে পরিবারের পক্ষ থেকে সিলেট ডিবি অফিস ও র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পকে অবহিত করা হয়। লিখিত বক্তব্যে তিনি নিখোঁজ মুফতির সন্ধান পেতে  প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের বৃদ্ধ পিতা আব্দুল ওয়াহাব, শ্বশুর কাজী এরশাদুল হক, হাফেজ মোঃ ইদ্রিস এবং মুফতি এনামুল হাসান উপস্থিত ছিলেন।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com