সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
করোনা জয় করলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল রেজা

করোনা জয় করলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল রেজা

সময়নিউজবিডি রিপোর্ট 

করোনাকে জয় করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা। 
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে মোজাম্মেল হোসেন রেজা জানান, করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ হয়েছে। এই সুসংবাদটি দেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ৩০ আগষ্ট তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।

জানা গেছে, আক্রান্ত হওয়ার আগে করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরমুখী করতে, ভ্রাম্যমাণ বাজার, মাস্ক, সাবান-হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ প্রায় ৫ মাস দিন-রাত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ছুটে বেড়িয়েছেন মোঃ মোজাম্মেল হোসেন রেজা।

করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরমুখী করতে, ভ্রাম্যমাণ বাজার, মাস্ক, সাবান-হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধকরণরত এএসপি মোজাম্মেল হোসেন রেজা।

এ বিষয় ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা জানান, ৩০ আগষ্ট মাথা ব্যথা, জ্বর, শুকনো কাশি ছাড়া তার তেমন কোনো উপসর্গ ছিল না। করোনা পজিটিভ শব্দটি শুনে তিনি মোটেও ভীত বা ভেঙে পড়েননি। বরং দৃঢ় মনোবল নিয়ে বাসায় সবকিছু আলাদা করে আইসোলেশনে চলে যান। তবে তাঁর একমাত্র ছেলেকে নিয়ে কিছুটা বিচলিত ছিলেন। পরে তারও নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তিনি স্বস্তি পান।
করোনা জয় করার জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পরিবার পরিজনসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com