সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নাসিরনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চৈয়ারকুড়ি বাজারে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে চৈয়ারকুড়ি সৌদি কমপ্লেক্সে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন গোর্কণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল।
ইসলামী ব্যাংক লিমিটেড আশুগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী ও মেসার্স জমজম এন্টারপ্রাইজের প্রধান মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ মোঃ আমান উল্লাহ, গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বশির আল হেলাল, গোর্কণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুর রহমান, হাজারী হজ্ব টুরেস এন্ড ট্রাভেলসের পরিচালক এসএম শহীদুল্লাহ। 
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের জুনিয়র কর্মকর্তা বশীর আহমেদ। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, ইসলামী ব্যাংকের শুভাকাঙ্খী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com