সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপেক্ষা করে ফুটবল টুর্নামেন্ট।। বিষয়টি জানেননা উপজেলা প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপেক্ষা করে ফুটবল টুর্নামেন্ট।। বিষয়টি জানেননা উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের শালগাঁও-কালিসীমার ঈদগাঁ মাঠে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়েও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে “শালগাঁও কালিসীমা ঐক্য পরিষদ” নামের একটি সংগঠন।
জানা গেছে, করোনার মধ্যেও ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মানা হয়নি স্বাস্থ্যবিধিও।এ কারণে উপজেলায় করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেল বলে মনে করছেন অনেকে।
নাটাই দক্ষিণ ইউনিয়নের একজন বাসিন্দা জানান, করোনা মহামারিতে এ ধরনের আয়োজন করা ঠিক হয়নি। এতে উপজেলাবাসী করোনা ঝুঁকির মধ্যে পড়লেন।স্বাস্থ্যবিধি না মেনে এত টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে উপজেলার মধ্যে এত বড় টুর্নামেন্টের বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে সদর উপজেলা প্রশাসন।
ফুটবল টুনামেন্ট দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে কয়েক হাজারো দর্শক উপস্থিত হন। তাদের অনেকেই মাস্ক পড়েননি। সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত না করেই গাদাগাদি করে একে অপরের পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন হাজারও মানুষ।

ফুটবল খেলা চলাকালে উপস্থিত দর্শকদের কয়েকটি স্থির চিত্র।

শালগাঁও কালিসীমা ঐক্য পরিষদের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।কয়েক ঘণ্টাব্যাপী চলা এ খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। 
করোনার উচ্চমাত্রার ঝুঁকি থাকা সত্ত্বেও খেলার আয়োজন প্রসঙ্গে শালগাঁও কালিসীমা ঐক্য পরিষদের সভাপতি বাবুল মিয়া বলেন, বিষয়টি আমার পুরোপুড়ি জানা ছিলনা। প্রশাসনের অনুমতি না নিয়েই এটি করা হয়েছে। তবে আজকে ফাইনাল খেলা হয়ে গেছে। আর এমন ভুল হবেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, ফুটবল টুনামেন্টের খবর তিনি জানেন না। যারা এই করোনাকালেও এমন আয়োজন করেছে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com