সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
আগামী শনিবার ৪৯ তম জাতীয় সমবায় দিবস

আগামী শনিবার ৪৯ তম জাতীয় সমবায় দিবস

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

আগামী ৭ নভেম্বর ২০২০ ইং রোজ শনিবার ৪৯ তম জাতীয় সমবায় দিবস। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে এবছর জাতীয় সমবায় দিবস উদযাপন করা হবে।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সকাল ১০ টা ১০ মিনিটে অতিথিদের আসন গ্রহণ, সোয়া ১০ টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ, সকাল ১০ টা ২০ মিনিটে স্বাগত বক্তব্য, সাড়ে ১০ টায় সমবায় নেতৃবৃন্দের বক্তব্য, সকাল ১১ টায় অতিথিদের বক্তব্য, সোয়া ১১ টায় প্রধান অতিথির বক্তব্য, সাড়ে ১১ টায় শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার প্রদান ও পৌনে ১২ টায় সভাপতির বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
জেলা সমবায় অফিসার মোঃ নেওয়াজ শরীফ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও ব্রাহ্মবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ এইচ মাহবুব আলম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com