সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া এই বাল্য বিয়ে বন্ধ করে দেন।

জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের জুরু মিয়ার কন্যা ও স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে একই এলাকার মোঃ আউয়াল মিয়ার ছেলে তোফাজ্জল- (২৫) এর সাথে আগামীকাল ৬ নভেম্বর রোজ শুক্রবার বিয়ের দিন ধার্য্য ছিলো। ইতিমধ্যে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়।
বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বর-কনেসহ দুইপক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে আনেন ও দু’পক্ষকেই বাল্য বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। এ সময় দু’পক্ষই বিয়ে বন্ধ করবেন মর্মে মুচলেকা প্রদান করেন। 
পরে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ওই ছাত্রীকে পড়াশোনা চালিয়ে যেতে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানের  জন্য উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচাযর্যকে নির্দেশ দেন। এ সময় ইউএনও ওই স্কুল ছাত্রীকে শিক্ষা সরঞ্জাম কেনার জন্য নগদ দুই হাজার টাকা প্রদান করেন। 
এ সময় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া ওই স্কুল ছাত্রী নতুন করে পড়াশোনা চালিয়ে যাবার সুযোগ পাওয়ায় উপজেলা নিবার্হী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া বাল্য বিয়ে বন্ধ করার কথা স্বীকার করে বলেন, বাল্য বিয়ে বির“দ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com