সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নাসিরনগরে মাদক মামলার পলাতক আসামী সুজন পাঠান গ্রেপ্তার

নাসিরনগরে মাদক মামলার পলাতক আসামী সুজন পাঠান গ্রেপ্তার

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের মাদক সম্রাট, ৬৪ কেজি মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জামাল পাঠানের ছেলে সুজন পাঠানকে অবশেষে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। 
গত ২৬ নভেম্বর ২০২০ ইং রোজ বৃহস্পতিবার রাত অনুমান ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিচুল হকের নির্দেশে এস.আই মোঃ ইব্রাহিম আখন্দ ও এ.এস.আই খোকন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হরিণবেড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। 
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী ২০২০ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এ এস আই খোকন-১ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কুন্ডা ব্রীজের নিকট নৌকা থেকে ৬৪ কেজি গাঁজা উদ্বার করে। সেই সাথে নৌকা সহ দুই জনকে আটক করে। পরে এ এস আই আনিছুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। জানা গেছে মামলার পর থেকে পলাতক ছিলেন সুজন পাঠান। এস আই মোঃ ইব্রাহিম আখন্দ সুজন পাঠানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠােনোর ব্যাবস্থা করা হচ্ছে বলে জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com