সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পারিবারিক কলহের জের আখাউড়ায় গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের জের আখাউড়ায় গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে সুরভী আক্তার-(২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।
পরিবারের লোকজন ও পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার বিকেলে বাথরুমে গিয়ে কীটনাশক পান করে অচেতন অবস্থায় পড়ে থাকে সুরভী। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুরভী।
সুরভী আক্তারে মা ফরিদা বেগম অভিযোগ করে বলেন, প্রথম স্ত্রীর কথা গোপন করে গত বছরের জানুয়ারি মাসে সুরভীকে বিয়ে করে ইউসুফ মিয়া। বিয়ের কয়েকদিন পরই সুরভী জানতে পানে ইউসুফ বিবাহিত ও তার আগের স্ত্রীর সাথে তার যোগাযোগ রয়েছে।
এরপর থেকেই ইউসুফের সাথে সুরভীর পারিবারিক কলহ শুর“ হয়। প্রায় সময়ই ইউসুফ ও তার পরিবারের লোকজন সুরভীকে শারীরিক ও মানুসিকভাবে নির্যাতন করতো। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই সুরভী আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহামেদ নিজামী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com