সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
বেগম রোকেয়া দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা

বেগম রোকেয়া দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় “কমলা রঙের বিশ্বে নারী, বাঁধার পথ দেবে পাড়ি” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। 
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ র“হুল আমিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ। 
সংবর্ধনা অনুষ্ঠানে জয়িতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯ সালে নির্বাচিত ৫ টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
নির্বাচিত ৫জন জয়িতা হলেন শিক্ষায় ফরিদা নাজমীন, সমাজ উন্নয়নে অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সফল জননী নারী রাবিয়া খাতুন, অর্থনৈতিক সাফল্যে গীতা রানী দাস ও নির্যাতন থেকে ঘুরে দঁাড়ানে সানজিদা আক্তার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com