সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
কসবা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত আবদুল হান্নান সভাপতি ও শাহ আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

কসবা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত আবদুল হান্নান সভাপতি ও শাহ আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের নির্বাচন  আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আবদুল হান্নান সভাপতি ও শাহ আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মোঃ আবদুল হান্নান (দৈনিক ব্রা‏হ্মণপাড়া-বুড়িচং সংবাদ) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি ক্লাবের সাবেক সভাপতি মোঃ সোলেমান খান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ শাহ আলম চৌধুরী (যায়যায়দিন) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা পেয়েছেন ৭ ভোট। 
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সোহরাব হোসেন (প্রথম আলো), দপ্তর সম্পাদক পদে আবুল কালাম আজাদ (নয়াদিগন্ত), কার্যকরী সদস্য নাজমুল হক সজল (দৈনিক আমাদের অর্থনীতি), আবুল খায়ের স্বপন (দৈনিক আমার জেলা) নির্বাচিত হয়েছে। 
বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ আবদুল বাকের সরকার (দৈনিক অগ্নিশিখা), সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন  (দৈনিক দেশবাংলা), অর্থ সম্পাদক মোঃ অলিউল্লাহ সরকার (দৈনিক বাংলাদেশের খবর) 
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহাম্মদ। নির্বাচনে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমুল হক সিকদার। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com