সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার সড়ক দুর্ঘটনায় পারভীন বেগম-(৫৫) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের আরো তিনজন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সদর উপজেলার উত্তর সুহিলপুর থেকে ছেলে মাসুম মিয়ার রিকসায় চড়ে মা পারভীন, স্ত্রী শাহানা বেগম ও কন্যা মুন্নী সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে চান্দিয়ারা এলাকায় পিছন থেকে একটি ট্রাক রিকসাটিকে ধাক্কা দিলে রিকসাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পারভীন বেগম নিহত হন। আহত হন মাসুম, তার স্ত্রী শাহানা ও কন্যা মুন্নী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক  করা হয়েছে। 

ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com