সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
আশুগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আশুগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ মোঃ তফু মিয়া (২৪) ও ফায়জুল মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। 
গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মোঃ তফু মিয়া ও ফায়জুল মিয়াকে আটক করেন। আটককৃত তফু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কুড্ডা গ্রামের কবির মিয়ার ছেলে ও ফায়জুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিন পাড়ার শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com