সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
আজ ২৪ ডিসেম্বর শহীদ ফারুকুজ্জামান ফারুক’র ৩০তম মৃত্যুবার্ষিকী

আজ ২৪ ডিসেম্বর শহীদ ফারুকুজ্জামান ফারুক’র ৩০তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রমৈত্রীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা শহীদ ফারুকুজ্জামান ফারুকে ৩০তম মৃত্যুবার্ষিকী।যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও বিপবী ছাত্রমেত্রী। 
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ছাত্রমৈত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পারিবারিকভাবে কোরআনখানি, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হবে।
উল্লেখ্য , ১৯৯০ এর স্বৈরাচার এরশাদের পতনের পর তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত ছাত্র সংগঠনগুলো যখন বিজয় উল্লাসে মত্ত তখন ঘাতক ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা ২০ ডিসেম্বর তার ওপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর আহত করে। চারদিন মৃত্যুর সাথে লড়াই করে ২৪ ডিসেম্বর ফারুক মৃত্যুর কোলে ঢলে পড়েন। মেধাবী ছাত্র শহীদ ফারুকুজ্জামান ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মেঘনা তীরবর্তী নরসিংহপুর গ্রামের সন্তান।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com