সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মাজারের অনৈতিক কাজে বাঁধা দেয়ায় আশুগঞ্জে খাদেমের অনুসারীদের হামলায় নিহত-১।। গ্রেপ্তার-৫

মাজারের অনৈতিক কাজে বাঁধা দেয়ায় আশুগঞ্জে খাদেমের অনুসারীদের হামলায় নিহত-১।। গ্রেপ্তার-৫

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারে চলা অনৈতিক কাজে বাঁধা দেয়ায় খাদেমের পক্ষের লোকদের হামলায় নূরুল ইসলাম-(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আয়েত আলী শা’র মাজারে এই ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম যাত্রাপুর গ্রামের ফকির বাড়ির শহিদ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ চার মহিলাসহ ৫জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, যাত্রাপুর গ্রামের আয়েত আলী শাহ’র মাজারে প্রতি বৃহস্পতিবার রাতে গান-বাজনার আসর জমাতো মাজারের খাদেম আল-আমীন শাহ। এই আসরে রাতব্যাপী চলতো মদ, জুয়া ও নারীদের অনৈতিক কার্যকলাপ। নূরুল ইসলাম এসব কাজে প্রায়াই বাঁধা প্রদান করতেন।
এসব ঘটনার জেরে রোববার বিকেলে খাদেম আল-আমীন শাহ’র উপজেলার চর-চারতলা গ্রাম থেকে তার অনুসারীরা এসে নূরুল ইসলামের উপর হামলা করে। হামলাকারীরা বলম দিয়ে নূরুল ইসলামের বুকে আঘাত করলে তিনি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে 
আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এবিএম মুছা চৌধুরী তাকে মৃত ঘোষনা করেন।
নিহত নূরুল ইসলামের ছোট ভাই আজিজুল ইসলামের স্ত্রী সাবেরা বেগম জানান, মাজারের অনৈতিক কাজে বাঁধা দেয়ায় খাদেমের লোকেরা তার ভাসুরকে বলম দিয়ে বুকে আঘাত করে খুন করেছে। 
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ এবিএম মুছা চৌধুরী বলেন, বলমের আঘাতে ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তিনি মারা গেছেন। 
এ ব্যাপারে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, মাজারের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে আমরা চার মহিলাসহ ৫জনকে গ্রেপ্তার করেছি। তিনি বলেন, সোমবার বেলা ৩টা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। রাতের বেলা তারা মামলা করবেন বলে জানিয়েছেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com