সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক সংগঠন “স্বজন” এর উদ্যোগে বেওয়ারিশ লাশের দাফন

ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক সংগঠন “স্বজন” এর উদ্যোগে বেওয়ারিশ লাশের দাফন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় সদ্য গঠন হওয়া সামাজিক সংগঠন “স্বজন” এর উদ্যোগে 
আজ বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালের মর্গে থাকা ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা (বেওয়ারিশ) এক বৃদ্ধের লাশ দাফন করেছে স্বজনের সদস্যরা।স্বজন সদস্যরা ইসলামিক রীতিনীতি মেনে গোসল করিয়ে হাসপাতাল প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে শহরের পূর্ব মেড্ডা সার গুদামের কাছে তিতাস নদীর পাড়ে তার লাশ দাফন করেন। 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা জহিরুল ইসলাম জুম্মানের নেতৃত্বে সংগঠনের সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ অন্যান্য সদস্যরা লাশের গোসল, নামাজে জানাযা ও দাফন কার্য সম্পাদন করেন।
সংগঠনের উদ্যোক্তা জহিরুল ইসলাম জুম্মান জানান, বুধবার দুপুর পর্যন্ত মধ্যে অজ্ঞাতনামা বৃদ্ধের কোন আত্মীয় স্বজন না আসায়, “স্বজনের” মাধ্যমে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ দাফন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com