সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুন নূরের প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুন নূরের প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ইংরেজীর বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুন নূরের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের ইংরেজী বিভাগে ইংলিশ এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বিভূতিভূষন দেবনাথ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ শাহ আলমের সভাপতিত্বে ও সরকারি আদর্শ কলেজ সৈয়দাবাদের প্রভাষক এস.আর.এম ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী মহিলা কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু হানিফা, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আব্দুল ওয়াহেদ, হামজা মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ, রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ ওসমান হারুণ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রয়াসন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল খালেক, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তারেকুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রভাষক নাজমুল হাসান সালেহ প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংলিশ এলামনাই এসোসিয়শেন,ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি জামাল উদ্দিন,মারুফ হাজারী, সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহাদৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও রাকিবা নিপা প্রমুখ।
স্মরণসভায় প্রয়াত আবদুন নূরের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন কলেজের ইংরেজী বিভাগের অতিথি শিক্ষক মোশারফ হোসেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com