সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরাইলে বিএনপির মানববন্ধন

বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরাইলে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর পদত্যাগ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকালে সরাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।   মানববন্ধন চলাকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোছাঃ শামীমা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আজমল হোসেন ছোটন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার প্রমুখ।
মানববন্ধনে আনোয়ার হোসেন মাস্টার বলেন, ২০ টাকা কেজি পেঁয়াজ আজ ৮০ টাকা, ৮০ টাকার ভোজ্য তেল ১২০ টাকা।সকল দ্রব্যমূল্যেরই আজ উর্ধগতি। 
সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তিনি বলেন, বর্তমান সরকার ও বাণিজ্য মন্ত্রীর আর ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা অবৈধ সরকারের বাণিজ্য মন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com