সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
ডিবি পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই

ডিবি পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রকাশ্য দিবালোকে ইউনুছ মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (০৯ জানুয়ারি) দুপুর ১২ টায় জেলা শহরের পৈরতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। 
জানা যায়, শনিবার সকালে জেলার নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের বাসিন্দা ইউনুছ মিয়া জেলা শহরের মধ্যপাড়ায় তার ভগ্নিপতির বাড়িতে আসার জন্য বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে অটোরিকশা দিয়ে দুপুরের জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে এসে নামেন। সেখান থেকে পায়ে হেঁটে মধ্যপাড়ায় ভগ্নিপতির বাড়িতে যাওয়ার সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের দক্ষিণ পৈরতলা ব্রীজের কাছে গেলে পেছন দিক থেকে একটি অটোরিকশা দিয়ে দুই যুবক তার সামনে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার দেহ তল্লাশি করতে রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে তার সাথে মাদক আছে জানিয়ে তার শরীর তল্লাশি করে ইউনুছের প্যান্টের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম জানান , মুঠোফোনে একজন টাকা ছিনিয়ে নেওয়ার কথা জানিয়েছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com