সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
পুত্র সন্তানের বাবা হলেন ডাক্তার আব্দুল্লাহ আল-মামুন

পুত্র সন্তানের বাবা হলেন ডাক্তার আব্দুল্লাহ আল-মামুন

করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য বিভাগে ব্যাপক প্রভাব ফেলেছে এই মারণ ভাইরাস। ফ্রন্টলাইনে সেবা দিচ্ছে চিকিৎসকরা। করোনার এ সংকটময় পরিস্থিতে একটা সুখবর যেন ক্লান্তির অবসান। প্রথমবারের মত বাবা হলেন ডা. আব্দুল্লাহ আল-মামুন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মামুনের স্ত্রী নাফিজা। চারিদিকে খারাপ খবরের মধ্যেই পুত্র সন্তান হওয়ার খবরে কিছুটা খুশির হাওয়া বইছে তার পরিবারে। করোনা সংকটের মধ্যেই খুশির জোয়ারে ভাসছেন চিকিৎসক দম্পতি মামুন ও নাফিজা। 
পুত্র সন্তানের নাম রেখেছেন তাশরীফ আল-মামুন রিদ।
শনিবার ( ৯ জানুয়ারি) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অর্থোপিডিক্স সার্জন ডা. আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। 
গত ৮ই অক্টোবর বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসক দম্পতি কোলে ছেলে সন্তান জন্ম নিয়েছিল।
পরিবার সূত্রে জানা যায়, নরসিংদী জেলার বেলাবো থানার সাবেক সেনা সদস্য একেএম আক্তারুজ্জামানের ছেলে ডা. আব্দুল্লাহ আল-মামুনের সাথে বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিডি ও এমআইএস ডা. এএফএম কামরুজ্জামানের মেয়ে ডা. নাফিজা বিনতে জামান ২০১৬ সালে ২৩ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের চারবছর পর তাদের ঘরে একটি ছেলে শিশু জন্ম হয়। ছেলে সন্তান জন্মের পর মা-শিশু দুইজনে সুস্থ আছেন।
উল্লেখ্য, ডা. আব্দুল্লাহ আল-মামুন ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মেডিক্যাল অফিসার হয়ে অর্থোপিডিক্স বিভাগে চিকিৎসা দিচ্ছেন৷ অন্যদিকে তার স্ত্রী ডা. নাফিজা বিনতে জামান হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগে মেডিক্যাল অফিসার হিসেবে নিযুক্ত রয়েছে। ইতিমধ্যে ডা. আব্দুল্লাহ আল-মামুন জরুরি বিভাগ ও বহিঃবিভাগে বাত ব্যাথা ও হাড়ভাঙ্গা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছে। (প্রেস বিজ্ঞপ্তি) 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com