সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
আখাউড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা

আখাউড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজাদ মিয়া-(৩০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে বুধবার দুপুরে অভিযোগটি এজাহারভুক্ত করা হয়। অভিযুক্ত আজাদ মিয়া উপজেলার রামধননগর গ্রামের মরহুম আবদুস সাত্তার মিয়ার ছেলে। 
পুলিশ জানায়, রামধননগর গ্রামের যুবক আজাদ মিয়া বেশ কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরে আসে। দেশে আসার পর থেকেই গ্রামের ওই শিশুর উপর তার কুনজর পড়ে। প্রায়ই সে ওই কিশোরীকে উক্তত্য করতো। গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় সে ওই কিশোরীকে ফুসলিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে আজাদ পালিয়ে যায়। 
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, বুধবার সকালে জবানবন্দী দেয়ার জন্য ওই কিশোরীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আজাদকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com