সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাসিরনগরে করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাস ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য গঠিত উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজের ৪র্থ তলায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, প্রাণীসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
অবহিতকরণ সভায়, করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গে জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়।
পরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ প্রকল্পের আওতায় জনসচেনতামূলক সেমিনার ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com