সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
বিরল প্রতিভার লেখক ইসমোনাককে সম্মান জানালেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন

বিরল প্রতিভার লেখক ইসমোনাককে সম্মান জানালেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ক বর্ণ দিয়ে তিনটি গ্রন্থের লেখক ইসমোনাক এর সন্ধান পেয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জনবান্ধব জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। 
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লেখককে আমন্ত্রণ করে জেলার শীর্ষস্থানীয় সাংবাদিকদের সাথে তাকে ও তার গ্রন্থগুলোকে পরিচয় করিয়ে দেন। ভালোবেসে কবির হাতে উপহার হিসাবে প্রদান করেন ২৫ হাজার টাকা এবং ঘোষনা দেন কবির গ্রন্থ ক্রয় করে ব্যাপকভাবে প্রচারের।
বিরল প্রতিভার অধিকারী সৃষ্টিশীল লেখক এর পুরো নাম ইকবাল সরদার মো.নাজমুল কবীর। তাঁর জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও গ্রামে। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গত ২০ বছর ধরে নিরলস সাহিত্য সাধনা ও গবেষনার মাধ্যমে তিনি শুধুমাত্র ক বর্ণ দিয়ে ২৭ হাজার শব্দে তিনটি গল্পগ্রন্থ রচনা করেছেন। গ্রন্থগুলো হচ্ছে কেষ্ট কবি, কেষ্ট কবির কষ্ট ও কেষ্ট কবির কনফারেন্স। সাহিত্য সাধনা ও গবেষনা করতে গিয়ে তিনি হারিয়েছেন নিজের সংসার, হয়ে পড়েছেন চরম দরিদ্র। এ লেখকের সন্ধ্যান পেয়ে এবার তার পাশে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com