সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় সেফটিক টাঙ্কি বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে আহত- ৫।। এলাকায় আতঙ্কের সৃষ্টি।। ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ায় সেফটিক টাঙ্কি বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে আহত- ৫।। এলাকায় আতঙ্কের সৃষ্টি।। ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি.এ. রোডে সেফটিক টাঙ্কি বিস্ফোরণে ৫ জন আহত ও দেয়াল ভেঙ্গে চুরমার ও এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টায় জেলা শহরের টি.এ রোডের ভিআইপি নামে একটি বেকারিতে এ ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি.এ রোডের মোস্তাক আহমেদ এর মালিকানাধীন বিল্ডিংয়ে ভিআইপি নামে একটি বেকারির নিচে থাকা সেফটিক টাঙ্কি বিস্ফোরণে ভিআইপি বেকারির সত্ত্বাধিকারী মোঃ লিটন মিয়া, দোকানের দু’জন কর্মচারীসহ ৫ জন আহত হয়।

আহতদের উদ্ধার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকট শব্দে বিস্ফোরণের কারণে আশপাশের লোকজন এদিক সেদিক ছুটাছুটি করতে থাকেন। বিস্ফোরণে ভিআইপি বেকারির দোকানটির দুই পাশের দেয়াল ভেঙ্গে পড়ে যায়। এতে দোকানের ব্যাপক ক্ষতি হয়। এসময় দোকানের সত্ত্বাধিকারী লিটন মিয়া ও তার দোকানের আরো দুই কর্মচারীসহ পাঁচজন আহত হয়। পরে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে সেটি নিয়ন্ত্রণ করেন।

গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সেফটিক টাঙ্কিতে জমে থাকা গ্যাসের চাপে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার কাজ শেষে বিস্তারিত বলা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com