সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট   
সৌদি আরবের আলসাগারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সৌদি আরবের রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে সাগারা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। বাংলাদেশিদের বহন করা মিনিবাসটির চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

সূত্র জানায়, তারা সবাই বৈধ শ্রমিক ছিলেন এবং তারা দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ মিশনের উপপ্রধান নজরুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ইতিমধ্যে তাদের সহায়তার ব্যবস্থা নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করব।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com