সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
নতুন একটি ভিডিও নিয়ে ফের আলোচনায় অভিনেত্রী প্রভা

নতুন একটি ভিডিও নিয়ে ফের আলোচনায় অভিনেত্রী প্রভা


বিনোদন ডেস্ক রিপোর্ট, সময়নিউজবিডি       

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। অনেক সময় পাড়ি দিয়ে কাজ করে চলেছেন প্রশংসার সঙ্গে। একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করে চলেছেন তিনি। ইদানীং সোশ্যাল মিডিয়াতে বেশ সরব এই অভিনেত্রী। ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে নিজে নানা বিষয় শেয়ার করে থাকেন তিনি।

কখনো কাজে আপডেট জানান, কখনও নিজের ছবি পোস্ট করেন, কখনো ছোট ভিডিও ক্লিপ পোস্ট করেন। সেই ধারাবাহিকতায় গতকাল ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। এক দিনেই এক লক্ষাধিক মানুষ দেখেছে ভিডিওটি।

পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে সবে মাত্র গোসল সেরে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। মুখের উপর ছড়িয়ে আছে ভেজা এলোমেলো চুল। হাত দিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে কারো উদ্দেশ্যে আই লাভ ইউ বলছেন প্রভা।

কোন ভালোবাসার মানুষের উদ্দেশ্যে প্রভা ভালোবাসা জানালেন জানা নেই কারো। তবে কমেন্টে কেউ কেউ তাকে আই লাভ ইউ ঠু বলছেন। ভিডিওতে ভিজে চুলে তাকে বেশ উষ্ণ এবং সুন্দর লাগছে বলেও কমেন্ট করেছেন অনেকে।

বাংলাদেশের ছোটপর্দার অন্যতম বিতর্কিত এবং সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার আলোচনা সমালোচনা সবারই কমবেশি জানা। প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন।

ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে চমৎকার অভিনয় করে খুব কম সময়ে দর্শকের হৃদয়ে বড় আসন গাড়েন এ অভিনেত্রী ব্যক্তিগত কিছু ঘটনায় তার কেরিয়ার রীতিমতো হুমকির মুখে পড়ে। তবে সেই জটিলতা কাটিয়ে প্রভা ফিরে এসেছেন। নিয়মিত কাজ করছেন নাটক-টেলিফিল্মে। সূত্রঃ জাগোনিউজ। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com