সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

মিয়ানমারের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা বাড়ল আরও ১ বছর

মিয়ানমারের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা বাড়ল আরও ১ বছর
মিয়ানমার রাখাইনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর যৌন ও হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় দেশটিতে অস্ত্র বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে আগামী বছরের (২০২০ সাল) ৩০ এপ্রিল পর্যন্ত দুই ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সোমবার (২৯ এপ্রিল) এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

সোমবার ব্রাসেলস থেকে পাঠানো ২৮টি সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত ইউরোপীয় কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে দেশটির ১৪ জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে।
উল্লেখ্য গত বছরের ২৬ এপ্রিল মিয়ানমারের ১৪ জন জ্যেষ্ঠ সামরিক ও সীমান্তরক্ষী কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং দেশটির কাছে অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইউরোপীয় কাউন্সিলের সিদ্ধান্তে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ালো।

এই নিষেধাজ্ঞার কারণে অস্ত্র বিক্রির পাশাপাশি মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা দেয়া থেকে বিরত থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশটির ১৪ প্রতিরক্ষা কর্মকর্তা ইইউভুক্ত দেশ সমূহে করতে পারবেন না। সেই সঙ্গে ইইউ’র কোনো দেশে এসব কর্মকর্তার কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। সূত্র : আল জাজিরা

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com