সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
উত্তরায় জিএম কাদেরের বাসার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

উত্তরায় জিএম কাদেরের বাসার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাসার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ৯ /এ সড়কের বাসার সামনে আজ শনিবার দুপুরের পর থেকে এ নিরাপত্তা জোরদার করা হয়।
রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। এ সময় আরও বেশ কয়েকজন নেতা-কর্মীও আহত হন।
এই ঘটনার পরপরই ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। সেই সঙ্গে হামলাকারীদের শাস্তি, জাপা নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হয়।
জিএম কাদেরের বাসার সামনে অবস্থানরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com