সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিনে মঞ্চস্থ হল মঞ্চ নাটক “মুল্লুক”

একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিনে মঞ্চস্থ হল মঞ্চ নাটক “মুল্লুক”

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা  

কবি কাজী নজরুল সিলেট জেলা অডিটোরিয়ামে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নবম দিনে মঞ্চস্থ হল মঞ্চ নাটক “মুল্লুক। 
প্রতিবছরের মতো এ বছরও আয়োজন করা হয় একুশের আলোকে নাট্য প্রদর্শনী। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় মঞ্চস্থ হল নাট্যালোক সিলেট এর তৃতীয় প্রযোজনা মঞ্চনাটক মুল্লুক। নাটক রচনাকার বাকার বকুল এবং নির্দেশনায় খোয়াজ রহিম সবুজ এর অক্লান্ত পরিশ্রমে মঞ্চ নাটক মুল্লুক জয় করে নিয়েছে দর্শকের মন। চা শ্রমিকদের জীবন কাহিনি নির্ভর এ নাটক স্থান পেয়েছে দর্শকের হৃদয়ে। যেখানে রয়েছে চা শ্রমিকদের করুণ এক জিবনদশার চিত্র, একে অন্যর প্রতি সুহানোবতিশীল। ছিল প্রেম,হিংসা,আর বৃটিশ শাসকের অত্যাচার ও জীবন যোদ্ধে ঠিকে থাকা মানুষের গল্প।মঞ্চ নাটক “মুল্লুক” এর নাট্যকার, বাকার বকুল।নির্দেশনাঃ-খোয়াজ রহিম সবুজ এবং অভিনয়ে রয়েছেন, জুবায়ের আহমদ,অচিন্ত্য কুমার দেব, নুরজাহান জেসমিন, ফারজানা আক্তার নুবা, এনামুল হক, শাহ শরীফ, দীপন,সুবর্ণ শুভ,সুজন, আরিফ, অক্ষয় কুমার,দিলওয়ার হোসেন সহ নাট্যালোক সিলেট এর সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাট্য কর্মী সাংবাদিক নাজমুল ইসলাম। তিনি বলেন, আমি নাট্যালো সিলেট এর একজন কর্মী বলে পরিচয় দিতে গর্ববোধ করি। কারণ নাট্যালো সিলেট প্রতিনিয়ত দেশ ও জাতির কথা বলে, জনসচেতনতা,মাদকমুক্তি, জঙ্গিবাদের বিরুদ্ধে নাটক প্রদর্শন করে ডিজিটাল বাংলাদেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে দীর্ঘ ৪৩বছর ধরে।তিনি আরো বলেন, আমার অনেক সফলতার পিছনে নাট্যালোক সিলেট এর অনেক অবদান রয়েছে। শিখেছি কিভাবে জীবন যোদ্ধে ঠিকে থাকতে হয়, পেয়েছি অনেক উৎসাহ উদ্দীপনা, স্নেহ, ভালবাসা।  আমি সব সময়ই অমূল্য সম্পদ পেয়ে এসেছি কিন্তূ আজ পর্যন্ত কিছুই দিতে পারিনি। তবে প্রবীণ ও নবীন সবার প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সুস্বাস্থ্যতা সর্বদা কামনা করি। এবং একুশের আলোকে এত সুন্দর নাট্য প্রদর্শনীর আয়োজন করায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটকে আন্তরিক অভিনন্দন ও অংশগ্রহণকারি সকল নাট্যগ্রুপকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com