সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ধামরাই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএীদের মাঝে বাইসাইকেল বিতরন

ধামরাই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাএীদের মাঝে বাইসাইকেল বিতরন

মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ের বিভিন্ন স্কুলের মেধাবী ছাএীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ধামরাই উপজেলা চত্ত্বরে এলজি এসপি-৩ এর আয়োজনে ৯০ টি সাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
 এ সময় তিনি বলেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়। এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। বলেন, নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবহিকতা অব্যাহত থাকবে । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছানিয়া আক্তার উপ-পরিচালক স্হানীয় সরকার (উপসচিব) ঢাকা, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ , (এলজিএসপি-৩) আওতায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাএীদের মাঝে এ বাই সাইকেল  বিতরণ করা হলো। যারা পেয়েছে তারা সবাই অসচ্ছল পরিবারের। এমন আয়োজন অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে ছাএীরা বাইসাইকেল পেয়ে খুবই আনন্দিত হয়ে সবাইকে ধন্যবাদ জানান।
ইনামসময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com