সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
হবিগঞ্জে ধরমন্ডলের ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

হবিগঞ্জে ধরমন্ডলের ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

নাসিরনগর প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ৮ ছিনতাইকারী নারীকে হবিগঞ্জর ঘাটিয়া বাজার থেকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন সহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

শুক্রবার বিকেলে হবিগঞ্জ ডিবির এস,আই ইকবাল বাহার ও এস,আই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 
গ্রেপ্তারকৃতরা হলো- নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের আজকির মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (৩৫) একই গ্রামের কামলা মিয়ার স্ত্রী দিলারা বেগম (৩৪) ইজকাদর মিয়ার ছেলে শাহিন মিয়া (২৬) জিতু মিয়ার মেয়ে লাইজু আক্তার (২৭) সেকান্দর মিয়ার ছেলে শুক্কুর মিয়া (৪৫), নাসির মিয়া (২৭), বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের সালামত মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) ও আজিমুল এবং মাধবপুর উপজেলার বাঘাশুরা গ্রামের আজকির মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকতকরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চুরি ছিনতাই করছিল। ঈদ উপলক্ষ্যে ছিনতাইকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন লোকজনের মোবাইল সহ স্বর্ণাংকার নিয়ে গেছে এই অভিযাগে পুলিশ ঘাটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই কারীচক্রের ৮ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১৯টি মোবাইল ফোন ও ২টি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com