সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
আখাউড়ায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আখাউড়ায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) উপজেলার পৃথক পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করেন পুলিশ। 
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের নয়াদিল গ্রামে নিজ বসতঘর থেকে সালাতুল মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে করে আখাউড়া থানা পুলিশ। সে ঐ গ্রামের প্রবাসী সুলতান মিয়ার ছেলে। অপরদিকে সোমবার বিকেলে একই ইউনিয়নের দরুইন এলাকার গঙ্গাসাগর দীঘি থেকে কামাল মিয়া (৪২) নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন পুলিশ। তিনি ঐ গ্রামের নুরু মিয়ার ছেলে। তবে স্থানীয়রা জানিয়েছেন গঙ্গাসাগর দীঘিতে গোসল করতে নেমে নিখোঁজ হন কামাল। পরে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে দীঘিতে জাল পেলে টান দিলে জালে উঠে আসে কামাল মিয়ার মরদেহ। 
আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী মরদেহ দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলোর ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।               

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com