সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
নারীর বাড়ি

নারীর বাড়ি

হুকুমনামা নিতে হয় শ্বশুড়ের কাছে,

মাথা নত, হাজারটা কারণদর্শানো 
আর জবাবদিহি হয় করতে হয় 
শ্বাশুড়ির কাছে,
বাবার বাড়ি যাওয়ায় পথে।
এ যেন মুক্তিপত্র, আজ্ঞালিপি!
হ্যা! 
বাবার বাড়িই বটে।
নিজের বাড়ি! অদ্ভূত!হাস্যকর!
নিজের বাড়ি বলতে কোনো
কর্তৃত্ব নেই একজন মানবীর কাছে।
বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, 
শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি!
এত বাড়ি থাকতে নিজের 
বাড়ির কোনো আবশ্যকতা
আছে বৈকি নারীর! থাকতে নেই।
আশ্চর্য!
কি দরকার নারীর বাড়ির?
সব বাড়িই যে নারীর।
স্বামীর বাড়ি না হলে ;
বাবার বাড়ি,ভাইয়ের বাড়ি, 
চাচার বাড়ি, মামার বাড়ি
অবলম্বন তো ঠিকই জুটবে।
তারপরও বাড়ি বাড়ি করা
নারীর সাধে?
নিভৃত বাস যদি না জুটে, 
সে নারীর নিয়তি! 
সে নারী নিজে কু, অশুভ,
অলক্ষীর অলক্ষুণে নিয়ে 
পৃথিবীতে এসেছে বলেই। 
তবুও নিবেদন, আর্জিঃ
এই অনিকেতন, নির্গৃহ,নিরাশ্রয় 
রমণীর কোলে যে অনাগত 
আত্মজা শিশুটি আসবে, 
তার মাথার উপর ছাদ আর
পায়ের তলায় মাটি যেন থাকে।
লেখক- আফরোজা বেগম

উপজেলা সমাজসেবা কর্মকর্তা 

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com