সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
বেশী দামে পেঁয়াজ বিক্রির দায়ে কসবায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বেশী দামে পেঁয়াজ বিক্রির দায়ে কসবায় দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেশী দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড পাওয়া ব্যবসায়ীদের মধ্যে মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও মহাদেব সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান বলেন,  মঙ্গলবার বিকেলে কসবা পুরাতন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য মনিটরিং কালে পাইকারি ব্যবসায়ী মেসার্স মোস্তাক ব্রাদার্স এবং মহাদেব সাহা প্রতি কেজিতে ২০ টাকা দেশি দামে পেঁয়াজ করায় এবং সরকার নির্ধারিত পণ্যের  মূল্যের তালিকা না থাকার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার ও মহাদেব সাহাকে ৩ হাজার অর্থদন্ড দেয়া হয়। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com