সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবী করে চিঠি দিলেন মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবী করে চিঠি দিলেন মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

আবহমান ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ,  লালন ও সমুন্নত করে তা তরুণ প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার জন্য সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার অভিভাবক সংস্কৃতিমনা ব্যক্তিত্ব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোমধ্যে তিনি মাননীয় তথ্য মন্ত্রী বরাবরে ডিও লেটার (আধা সরকারি চিঠি) দিয়েছেন।

গত ১১ অক্টোবর ২০২০ ইং রোজ রবিবার সাংসদ র আ ম মোকতাদির চৌধুরী স্বাক্ষরিত একটি ডিও লেটারে এ দাবী জানিয়ে তিনি তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান।

বাংলা সাহিত্য ও সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়া। তা সত্ত্বেও দেশের সাংস্কৃতিক রাজধানীখ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কোনো আঞ্চলিক কেন্দ্র নেই। 
ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনগণের সাংস্কৃতিক বিকাশের বিষয়টি উপলব্ধি করে বেতার কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী মোকতাদির চৌধুরী এমপি মহোদয়কে অভিনন্দনসহ শুভেচ্ছা জানাচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com