সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ধামরাইয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত


ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীদের নিয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশের আয়োজনে ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী সুয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফুলইসলাম ।
এ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সাইদুর রহমান, ঢাকা জেলার সাভার সার্কেলের সহকারি পুলিশ সুপার তাহমিদুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন ধামরাই থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা,বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআইয়ের নির্বাহী পরিচালক সমাজ সেবক সামছুল হক। সঞ্চালনায় ছিলেন ধামরাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। বক্তারা শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং এর কুফল বা ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন।
এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং কে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে। সুন্দর সমাজ গঠণের প্রত্যয়ে আয়োজিত এ সভায় শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com