সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
রেললাইনের পাশ থেকে গলাকাটা অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছ।। সে অটো চালক

রেললাইনের পাশ থেকে গলাকাটা অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছ।। সে অটো চালক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকা থেকে গলাকাটা অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে। 
নিহতের নাম আসিফ মিয়া (২০), নিহত আসিফ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউটের মৃত বাবুল মিয়ার ছেলে। সে পৌর এলাকার ভাদুঘরে ভাড়া বাসায় থাকতেন। নিহত আসিফের খালাতো ভাই আলাল মিয়া জানান, চার বোন ও দুই ভাইয়ের মধ্যে আসিফ সবার ছোট। সে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। গত সোমবার বিকেল ৪ টায় বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর রাতেও বাড়িতে আসিফ না ফেরায় দুশ্চিন্তায় পড়ে তার পরিবার। পরের দিন মঙ্গলবার সকালে আসিফের মোবাইল ফোনে কল দিলে রিং হলেও কেউ ফোন রিসিভ করেনি। পরে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। দুপুরে আসিফের মোবাইল ফোনে কল দিলে একজন কলটি রিসিভ করে জানান, দুবলা রেললাইনের পাশে একটি মরদেহের পাশ থেকে রক্তমাখা মোবাইল ফোনটি পাওয়া গেছে।পরে এ খবর পেয়ে আসিফের পরিবারের পক্ষ থেকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে গিয়ে মরদেহটি সনাক্ত করেন।
আখাউড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আজম জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমরা ধারণা করছি অটোরিকশাটি নিতেই আসিফকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com