সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
সবাই যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে; পৌর মেয়র নায়ার কবির

সবাই যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে; পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাধারন নির্বাচন। নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমি আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর সম্মান রক্ষা করার জন্য সবার কাছে অনুরোধ করছি শেখ হাসিনার ঐতিহ্য রক্ষার্থে নৌকায় ভোট দেবেন।’ সবাই যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমি পৌরবাসীকে সাথে নিয়ে একটি উন্নত, আধুনিক, মডেল ও পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা গড়ে তুলতে চাই। আমি জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (রেজিঃ নং-বি-১৯০২) সি.বি.এ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, সি.বি.এ নেতৃবৃন্দের মধ্যে সেলিম মিয়া, আরিফ মিয়া, সামসুদ্দিন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com