সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
থানায় জিডি করায় সাংবাদিক পরিবারের উপর হামলা

থানায় জিডি করায় সাংবাদিক পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
থানায় জিডি করায় হোয়াইট নিউজের সরাইল প্রতিনিধি বাশার আহমেদ ও তার পরিবারের উপর হামলা করা হয়েছে। 
শনিবার (২০ মার্চ) দুপুর ২টায় ১৫/২০ জন যুবক দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামে সাংবাদিক বাশার আহমেদের বাড়ি গিয়ে এ হামলা চালায়। 
হামলাকারীরা হলেন কালিশিমুল গ্রামের মাজেদ আলী,উজ্জল মিয়া, হাবিব মিয়া, শামিম মিয়াসহ আরো কয়েকজন।
পুলিশ, গ্রামবাসী ও আহতদের স্বজন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ( ১৯ মার্চ) সাংবাদিক বাশার আহমেদ কালিশিমুল উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলে নামাজ শেষ হবার আগেই পূর্ব শুত্রুতার জেরে উপরোক্ত হামলাকারীরা বাশার আহমেদ ও তার ছোট ভাই সায়ফুল্লাহর উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বাশার আহমেদ শুক্রবার দিবাগত রাতে সরাইল থানায় জিডি করে। জিডি করার সংবাদে আসামিরা উত্তেজিত হয়ে আজ বেলা ২টায় এ  হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হয় হাজী আব্দুল আওয়াল (৪৫),জুনাইদ (১৬) এবং সাংবাদিক বাশার আহমেদ।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, বাশার আহমেদ থানায় জিডি করেছে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com