সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

আখাউড়ায় দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পৃথক অভিযানে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া থেকে ৩৬ বোতল স্কাফসহ মোঃ মিন্টু মিয়া (৪০) ও মোঃ খুরশিদ মিয়া (৭২) নামে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (১৯ জুন) বিকেলে আখাউড়া পৌর এলাকার দূর্গাপুর ও নুরপুর থেকে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার বিকেল ৩ টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দূগার্পুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ মিন্টু মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩৩ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়। অপরদিকে, একদিন বিকেলে ৪ টা ৩৫ মিনিটে আখাউড়ার নুরপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে মোঃ খুরশিদ মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com