সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
টেকনাফে “বন্দুকযুদ্ধে” দুুই মাদক ব্যবসয়ী নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে “বন্দুকযুদ্ধে” দুুই মাদক ব্যবসয়ী নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে বর্ডার গার্ড (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার জাদিমোড়ার শিলকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া (৩৪) ও চাঁদপুরের রেজোয়ান সওদাগরের ছেলে আসমাউল সওদাগর (৩৫)।
টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাদিমোড়া এলাকা দিয়ে একটি বড় চালান প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি। মাদক ব্যবসায়ীরা টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও মাদকসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়। 
নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com