সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ।। ৫০ হাজার টাকা জরিমানা  

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ।। ৫০ হাজার টাকা জরিমানা  

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১৫ বছরের এক মেয়ের বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
১৩ মে শুক্রবার উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ।
পরে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক ১৫ বছরের অপ্রাপ্ত বয়সের মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। তাই আজ পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে মেয়েটির পিতাকে আইনের আওতায় এনে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
পাশাপাশি মেয়ের বাবা, মা থেকে লিখিতভাবে ১৮ বছরে আগে তাদের মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গিকার নেয়া হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com