সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত- ৩০

সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত- ৩০

সরাইল প্রতিনিধি , সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দক্ষিণ পাড়ার জারুল্লাহ হাটি ও উত্তর পাড়ার লায়েছ মিয়ার লোকজনের মধ্যে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিনি ফুটবল টুনামেন্ট খেলাকে কেন্দ্র করে কয়েকদিন পূর্বে দুই এলাকার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পূর্ববিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। তিন ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন লোক আহত হয়। 
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। 

সংঘর্ষ চলাকালে দু’দলের দাঙ্গাবাজরা।


এদিকে সংঘর্ষ চলাকালে হ্যান্ড মাইক হাতে নিয়ে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরকে কর্দমাক্ত মাঠে নেমে উভয় পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রনের প্রাণপন চেষ্টা করতে দেখা গেছে। 
সরাইল থানা পুলিশ ও জেলা থেকে আগত অতিরিক্ত দাঙ্গা পুলিশ ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। 
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com