সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

শফিকুর রহমান, সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) রবিবার বিভিন্ন বিওপির সদস্যদের একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করেছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কাশিনগর, চাঁনপুর, বিষ্ণপুর, আজমপুর, মেরাসনী এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলীনগর নামক স্থান হতে পৃথক পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৩০ বোতল ভারতীয় ইস্কফ, ০৪ কেজি গাঁজা, ১০ বোতল হুইস্কি, ২৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সৈয়দ আরমান আরিফ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎরতা অব্যাহত থাকায় ইতিপূর্বেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবতী এলাকা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি অনুস্মরণ পূর্বক পরবর্তী অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com